1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর দাগনভূঞায় ডিএনসির হানা! ২৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফেনীর পরশুরামে ডিএনসির হানা, ইয়াবাসহ আটক মাদক কারবারি সমস্যা শুনেই অ্যাকশনে এমপি মজনু, দ্রুত উদ্যোগে কমল লোডশেডিং, স্বস্তি ফেনী-১ এ বন্যাদুর্গতদের পাশে ফাজিলপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ফেনী জেনারেল হাসপাতালে ইএনটি চিকিৎসকের বিরুদ্ধে টেস্ট বাণিজ্যের অভিযোগ মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের নেতৃত্বে নোমান-ইমাম ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ জুলাই আন্দোলনে ভূমিকা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ফেনী জেলা কারাগার-২ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনীর দাগনভূঞায় ডিএনসির হানা! ২৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাজিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসি ফেনী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদের সার্বিক তত্ত্বাবধানে ডিএনসি ফেনীর একটি রেডিং টিম দাগনভূঞা পৌরসভার ইয়ারপুর ৩ নম্বর ওয়ার্ডের সুলতান মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আসামি ইসমাইল হোসেন পারভেজ (২৭)-এর নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন পারভেজ দাগনভূঞা পৌরসভার ইয়ারপুর এলাকার সুলতান মিয়ার বাড়ির বাসিন্দা। তার পিতার নাম খলিল উল্লাহ খোকন এবং মাতার নাম গোলসানারা পাখি।

ডিএনসি জানায়, অভিযানটি ২৮ জুলাই ২০২৬ বিকেল ৫টার দিকে পরিচালিত হয়। এ ঘটনায় দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD